আমতলী বরগুনা প্রতিনিধি : বরগুনা আমতলীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরন ও ধানের শীষের গনসংযোগে বক্তব্য মো: নজরুল ইসলাম মোল্লা দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে,দলের সিদ্ধান্তের বাহিরে গেলে চিরদিনের জন্য দরজা বন্ধ হয়ে যাবে।
সোমবার ১০নভেম্বর বিকেল ৫টায় সাকিব প্লাজা চত্বরে বিএনপির ধানের শীষের মিছিল শেষে জনসভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব মো:হুমায়ূন হাসান শাহিন, আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক ভারপ্রাপ্ত মো: জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো জালাল আহমেদ ফকির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মকবুল আহমেদ খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ কবির ফকির ।
এছাড়া বরগুনা জেলা যুবদলের আহ্বায়ক মো জাহিদ হোসেন মোল্লা, আমতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো মঈনুদ্দিন মামুন সিকদার, উপজেলা মটর চালক দলের সভাপতি মো রাহাত ফকির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল প্যাদা, সদস্য সচিব মো ইমরান খান প্রমূখ।
বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মো:নজরুল ইসলাম মোল্লার আগমনে আমতলী ফেরীঘাট থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে,সাকিব প্লাজা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়।