শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

দিঘলিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

Reporter Name / ৩৫২ Time View
Update : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার চন্দনীমহলস্থ এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্করের বিরুদ্ধে বিদ্যালয়ের ও সরকারি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের নাম ভাঙিয়ে এক একরের বেশি জমি জোর পূর্বক দখল করে৷ ভোগ দখল করছে এ মর্মে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট গণ অভিযোগ দিয়েছে এলাকাবাসী।

লিখিত অভিযোগে জানা যায়, এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর বিদ্যালয়ের নাম ভাঙিয়ে সরকারি খাস খতিয়ানের চন্দনীমহল মৌজার ৮নং খতিয়ানে ৪২৯৪ দাগে ১শতক,৪২৯৫ দাগে ১শতক জমি দখল করে পাকা ইমারত নির্মাণ করেছেন।একই খতিয়ানের ৪৫৬৬ নং দাগে ৮৬ শতক ও ৪৫৬৭ দাগে ১৯ শতাংশ বিদ্যালয়ের জমি জোর পূর্বক দখল করে চাষাবাদ করছে। এলাকাবাসী বিষয়টি নিয়ে কথা বললে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলে ৪৭জন স্বাক্ষরিত এক লিখিত অভিযোগে বলা হয়।

এ অভিযোগের ব্যাপারে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর এ প্রতিবেদককে জানান, জমি দীর্ঘদিন যাবত বেদখল ছিল। ২০১৬ সালে স্কুলের এ জমি বেদখল মুক্ত করা হয়। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত জমিজমা ও দোকানপাট লিজ দেওয়া হয়েছে। এবং অর্থ স্কুলের নিজস্ব তহবিলে জমা করা হয়।

এ ব্যাপারে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার অনিয়ম ও দুর্ণীতি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক