শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

দিরাইয়ে ধানশুকানোর জেরধরে ধারলো অস্ত্রের আঘাতে  ১ যুবক খুন

Reporter Name / ১৫৯ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : আজ ২৬ এপ্রিল‌ শনিবার সুনামগঞ্জের দিরাইয়ে তুচ্ছঘটনার বিষয় নিয়ে কথা কাটাকাটির হাতাহাতির জেরে ধারালো অস্ত্রের আঘাতে শনিবার আনুমানিক সময় সন্ধ্যা ৬টায় প্রান্ত দাস(২০) নামে ১ যুবক খুন হয়েছে।
উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক প্রান্ত দাস (২০)বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে।
নিহতের আত্মীয় স্বজন ও দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পাশাপাশি খলায় ধান শুকানো শেষে বস্তাবন্দি করছিলেন নিহত যুবকের ভাই পলাশ দাস ও প্রতিবেশী চান মিয়ার ছেলে শাকিল মিয়া। ধান উঠানো নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ সময় শাকিল পলাশ দাসকে হুমকি দিয়ে দৌড়ে বাড়ির দিকে যায়। সুলফি হাতে ফিরে এসে পলাশ দাসকে সেখানে না-পেয়ে তার ছোট ভাই প্রান্তকে সুলফি দিয়ে আঘাত করে উত্তেজিত যুবক শাকিল মিয়া। বুকের বামপাশে সুলফি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় প্রান্ত দাস।
স্বজনরা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়েগেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মনি রানী তালুকদার প্রান্ত দাসকে মৃত বলে ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক