শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

দিরাই উপজেলা ও পৌর বিএনপি’র কর্মী সম্মেলন সফল করতে সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৪ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

তৌফিকুর রহমান তাহের, দিরাই-শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধি : আগামী ৭ডিসেম্বর দিরাই উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন সফল করতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১ডিসেম্বর (রবিবার) সকাল ১১ ঘটিকায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজীব রশীদ চৌধুরীর পরিচালনায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাব্বির মিয়া, উপজেলা বিএনপির সাবেক সমাজসেবা সম্পাদক মাসুক মিয়া, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মানিক মিয়া তালুকদার, দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামসুল ইসলাম সুভাষ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক সরদার, উপজেলা কৃষকদলের আহবায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রফিকুল হক চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সোহেল তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান চৌধুরী ও যুগ্ম আহবায়ক নূর আহমদ তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন আগামী ৭ডিসেম্বর দিরাই এ হতে যাচ্ছে স্মরণকালের কর্মী সম্মেলন যেখানে উপস্থিত থাকবেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন ৭ডিসেম্বর কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আশাকরি আপনারা সবাই সবার দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন,প্রিয় নেতা জনাব নাছির উদ্দিন চৌধুরীর হাতকে শক্তিশালী করতে আমাদের এই কর্মী সম্মেলন সফল করে জেলা বিএনপিকে উপহার দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক