শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

দুর্গাপূজায় গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের সাথে ইউএনও মতবিনিময় সভা

Reporter Name / ৩৪৫ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : দুর্গাপূজাকে সামনে রেখে গুজব রোধে বুড়িচং প্রেসক্লাবের সদস্যের সাথে মতবিনিময় সভা করেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।

আজ সোমবার (৭ অক্টেবর) সকালে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার গুজব ছড়াতে না পারে সে জন্য আপনারা সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।

আপনারা ফেইসবুকে এক্টিভ থাকবেন। কোথাও কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমাকে অবগত করবেন। এই বুড়িচংয়ে বিগত দিনে সনাতন ধর্মাবলম্বীরা সুষ্ঠু ভাবে তাদের ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপন করেছে। আমি চাই এ বছরেও তারা যেন সুষ্ঠু ভাবে নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসবটি পালন করতে পারে। এ জন্য বুড়িচংয়ের সবাই যেন আমাকে সহযোগিতা করে।

এ সময় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক দূর্গাপূজার নিরাপত্তা বিষয়ক উপ-কমিটি গঠন করেন।

সভায় উপস্থিত ছিলেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ- সাংগঠনিক আক্কাস আল মাহমুদ হৃদয়, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মো. সাফি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, সদস্য আলমগীর হোসেন বাচ্চু, ফয়েজ আহমেদ প্রমুখ।

সভায় বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে দুর্গাপূজায় সার্বিক সহযোগিতা ও গুজব রোধে সকল সদস্যরা কাজ করার আশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক