শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময়

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গাবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে টাউন ক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিএনপির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, তারেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জামান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান মুক্তা, গোলাম কিবরিয়া কোয়েল প্রমুখ।

হিন্দু সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধননজয় চ্যাটার্জি, হিন্দু বৈদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সমীর চট্রপাধ্যায় প্রমুখ।

জেলায় যতগুলো পূজামণ্ডপ থাকবে সবগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের (সনাতন ধর্মাবলম্বী) সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটির পদক্ষেপ নেবে। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রতিক সম্প্রতির উদাহরণ সৃষ্টি করতে চাই বিএনপি।

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির ইতিবাচক সম্পর্কের কথা তুলে ধরে হিন্দু নেতারা বলেন, বিএনপি নেতাদের সহযোগিতা পেলে আগামী দিনে তারা জাতীয়তাবাদের সঙ্গে থাকতে চান। বিএনপি নেতারা তাদের সুখে দুখে পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক