শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

দেশে পরিপূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি:আমিনুল হক

Reporter Name / ৩১০ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন, গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে, যখন দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দিবেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন,ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম করে হত্যা করেছে ,গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করা হয়েছে।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, যার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে,এতো রক্ত ঝরেছে। সেই কাঙ্খিত গণতন্ত্র,ভোটের অধিকার, মানুষের বাকস্বাধীনতা,সমাজিক অধিকার,দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক