শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেল নিজেই

Reporter Name / ২৬০ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্বশত্রুতার জেরে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল আবু বকর ছিদ্দিক (২৪) নামের এক যুবক। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোণা গ্রাম থেকে রিভলবারসহ ওই যুবক আটক করা হয়েছে। আটক যুবক ইদুকোনা গ্রামের মো: রুস্তম আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, র‌্যাবের হাতে আটক যুবক আবু বকর ছিদ্দিক একই গ্রামের বীরমুক্তিযোদ্ধা শামসুল হকের পুত্র সোহেল মিয়াকে ফাঁসাতে তার ফার্মেসীতে আবর্জনার বক্সে একটি রিভলবার রেখে দেয় এবং সে নিজেই র‌্যাব-৯ কে সংবাদ দেয়। পরে যৌথবাহিনির অভিযান করে সত্যতা নিশ্চিত হয়ে উল্টো তাকে আটক করা হলে সে নিজেই ফাঁসানোর জন্য ভারত থেকে রিভলবার এনেছিল বলে স্বীকারোক্তি দেয়। আবু বকর ছিদ্দিক দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাকারবারের সঙ্গে জড়িত রয়েছে।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ কোম্পানী কমান্ডার মেজর মো: ফয়সাল ও সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি)  নায়েব সুবেদার মো: আব্দুল সিদ্দিকের নেতৃত্বে র‍্যাব ও বিজিবি সদস্যদের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের দোয়ারাবাজার  উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব এর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে আব্দুল সিদ্দিক (২৪)নামের এক যুবককে রিভলবারসহ আটক করা হয়েছে। আটককৃত আসামী সিদ্দিক অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ  ব্যাটালিয়ন (২৮  বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামী সিদ্দিক অস্ত্রসহ র‌্যাব-৯, সুনামগঞ্জ সিপিসি-৩ এর হেফাজতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক