শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে ওয়ানশুটার গানসহ যুবক গ্রেফতার

Reporter Name / ২১৪ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় ওয়ান শুটারগানসহ মো.হোসেন সরদার (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃতকে আজ মঙ্গলবার বিকেলে কালিয়া থানায় হস্তান্তর করে। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের বিলদুড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, র‍্যাব-৬ এর স্পশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কালিয়া উপজেলার বিলদুড়িয়া উওর গ্রাম এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে। তখন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সোমবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে বিলদুড়িয়া উওর গ্রামে অভিযান চালিয়ে চন্ডিনগর  গ্রামের মো. দুলু সরদারের ছেলে মোহম্মদ হোসেন সরদারকে গ্রেফতার করে। ওই সময় তার স্বীকারোক্তি  মোতাবেক ১টি  দেশিয় তৈরি ওয়ানশুটার গান উদ্ধার করে র‍্যাব সদস্যরা।

কালিয়া থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান,  মো. হোসেন সরদারকে একটি ওয়ানশুটারগানসহ কালিয়া থানায় হস্তান্তর করেছে র‍্যাব-৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক