শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

নড়াইলে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ

Reporter Name / ২২২ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি আলেক, সম্পাদক পলাশ।

নড়াইলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক পদে মোজাহিদুর রহমান পলাশ ও সাংগঠনিক সম্পাদক পদে মো. কামরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে ফলাফল ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে ভোট গ্রহণ শুরু হয় যা বিরতিহীন ভাবে চলে দুপুর আড়াইটা পর্যন্তু। সম্মেলনে ৭৮১ জন ভোটারের মধ্যে ৭৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, নবনির্বাচিত এই তিন জন খুব দ্রুত ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবেন। সদর উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে তিনজন, ও সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, বিগত ২০০৮ সালে সম্মেলনের মাধ্যমে সর্বশেষ সদর উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়। এরপর ২০২১ সালের ১৮ মে সম্মেলন ছাড়াই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক