শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নড়াইল জেলা পুলিশে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ৩৭০ Time View
Update : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্ মাঠে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (৩০ আগস্ট) উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, খেলা আমাদের মন ও শরীরকে সুস্থ রাখে। খেলার মাধ্যমে শৃঙ্খলা শেখা যায়। নিয়মিত ডিউটির পাশাপাশি অবসর সময়ে খেলার মধ্যে মনোনিবেশ করলে ক্লান্তি ও অবসাদ দূর হয়। নড়াইল পুলিশ লাইনস্ একাদশ বনাম পুলিশ অফিস একাদশ এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এক এক গোলে টাই হলে ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ হয়। খেলা শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন দল নড়াইল পুলিশ লাইনস্ একাদশকে ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন। রানার্সআপ দল পুলিশ অফিস একাদশকেও ট্রফি ও প্রতিটি খেলোয়াড়ের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।

এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত; তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক