শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল

Reporter Name / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে পঞ্চগড় -২ (বোদা-দেবীগঞ্জ) আসনের দুই উপজেলা ও পৌরসভায় ধানের শীষের প্রচারনা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকেলে বোদা পৌর বিএনপির উদ্যোগে বোদা উপজেলা ধান হাটি চত্বর থেকে ধানের শীষ মার্কার একটি প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠিত সভায় বোদা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় বক্তব্য রাখেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার আহবান জানান।

এদিকে দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে অনুরূপ কর্মসূচি পালিত হয় বলে দলীয় সূত্র জানায়।

দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র কর্মী ও সাবেক ছাত্রনেতা বাধন চৌধুরী জানান, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে’র তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেবীগঞ্জ সদর সহ দশ ইউনিয়নে ধানের শীষের প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

একযোগে চলা দুই উপজেলা ও পৌরসভার এ কর্মসূচিতে বিএনপি’র কর্মী সমর্থক সহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক