শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

পতিত সরকারের দোসররা এখনো সক্রিয় তারা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে

Reporter Name / ৩২২ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পতিত সরকারের দোসররা এখনো সক্রিয় তারা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে। ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করতে যারপর নাই যড়যন্ত্র করে যাচ্ছে। পতিত স্বৈরশাসকের পদত্যাগের দাবিতে বিএনপি দীর্ঘ ১৬বছর রাজপথে আন্দোলন করেছে। আন্দোলনে লাখ লাখ নেতাকর্মী কারাবরণ করেছে। গুম খুন হয়েছে অজস্র নেতা-কর্মী, অমানুষিক নির্যাতনের শিকারও হয়েছে। আমরা সরকার পতনের এক দফা দিয়েছিলাম। যেকোনো কিছুর বিনিময়ে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। ১৬ বছর জনগণের ওপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হয়নি পতিত সরকার। এখনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পতিত সরকারের দোসররা বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। ওই সকল অনুপ্রবেশকারীদের ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। আওয়ামী লীগ দেশ ও জাতির শত্রু তাদের ক্ষমা করার কোন সুযোগ নেই।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ আর শত সহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌছেঁছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। বিজয় এখনো অনেক দূরে, সফলতার পথ অনেক দীর্ঘ। আমরা গত ১৬ বছর বিরোধী দলে ছিলাম, আজও আছি। এখন আত্মতুষ্টির সময় নয়। তৃণমূল নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো অতীতে সঙ্কটকালে দলের পাশে ছিলেন। আগামীতেও বাংলাদেশের জনমানুষের প্রত্যাশার ভাষা বুঝে তাদের আস্থা ও ভালোবাসা অর্জন করলে বিএনপি দেশের মানুষকে একটা নতুন আর পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে পারবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। আজ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন। তেরখাদার মধুপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক সৈয়দ ফারুক আলীকে রাজনৈতিক শত্রুতার জের ধরে আওয়ামী লীগের চিহিৃত সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে উল্লেখ করে প্রকাশ্য দিবালোকে নির্মম এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখে ও উপস্থিত ছিলেন, ফকরুল আলম, স. ম আ. রহমান, বেগম রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, এম এ জলিল, আঞ্চলিক শ্রমিক দলঃ আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, আলমগীর হোসেন তালুকদার, স্বেচ্ছাসেবক দলের নাসির হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক