শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

প্রিয় সলঙ্গার গল্প’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name / ১৯৬ Time View
Update : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : মানব সেবা মুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপের উদ্যোগে সলঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১ নভেম্বর) সকাল ৯ টায় সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পার্শ্বে অবস্থিত আব্দুল আলিম হজ্ব কাফেলা অফিস চত্বরে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষধ বিতরণ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন,সংগঠনের সভাপতি কে,এম আমিনুল ইসলাম হেলাল। এ সময় উপস্থিত ছিলেন,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের চীফ এডমিন শাহ আলম, উপদেষ্টা সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার, উপদেষ্টা এস.এম ফারুক হায়দার, এডমিন তুষার, হারুন অর রশিদ, শাহিদুল, হাফিজ, মিলন, রাকিব, ফরহাদসহ অনেকে। সহযোগীতায় ছিলেন, আব্দুল আলিম হজ্ব কাফেলা, জুম ইলেট্রনিক্স, লাইফ লাইন ফার্মেসী ও মেসার্স শাকিল স্টোর সলঙ্গা।

বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারদের সমম্বয়ে দিনব্যাপী চলে এ ফ্রি মেডিকেল ক্যাম্প। প্রায় ৫ শতাধীক নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধ রোগী পেল বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ, ওজন, প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সেবা দিতে আসা চিকিৎসক দলের মধ্যে উপস্থিত ছিলেন,নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডা: মো: রবিউল করিম, মেডিসিন-কিডনি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা: মো: মারুফ হোসেন,দন্ত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আমিনুল ইসলাম মাসুম,চর্ম-যৌন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা: মো: ওবায়দুর রহমান, ডা: সৈয়দা আফরোজা এশা (রংপুর মেডিকেল কলেজ), ডা: সালফে সালেহীন শান্তা এবং ডাঃ সাজেদুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক