শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

ফসলী জমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

বিশেষ প্রতিনিধি, গাজীপুর  : গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১ জানুয়ারী) সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী এলাকার ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নূরী তাসমিন ঊর্মি এ জরিমানা করেন। এ সময় প্রসিকিউটর স্বপ্রণোদিত, বেঞ্চ সহকারীর মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে মাটি কেটে ইট বাটায় বিক্রি করে করে আসছিল। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে মাটি কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ০১টি মামলায় ৫০,০০০/- জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি জানান, দীর্ঘদিন ধরে বেকু দিয়ে মাটি কেটে মাটি বিক্রয় আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করা হয় এবং সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো মাটি কাটা না হয়।ভ্রাম্যমান আদালতের বিচারক ও কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি আমাদের প্রতিনিধিকে জানান এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক