শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

বরগুনা প্রেসক্লাব স্বৈরাচারমুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

জহিরুল হক, বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনা প্রেসক্লাবের অবৈধ নির্বাচন বাতিল ও প্রেসক্লাবকে স্বৈরাচারমুক্ত করে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করার দাবীতে মানববন্ধন করেছে বরগুনা জেলায় কর্মরত সাংবাদিকরা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকার সময় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিল। বরগুনা প্রেসক্লাবের ৪৭ বছরের দীর্ঘ ইতিহাসে মাত্র ২৪ জন সদস্য। বরগুনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সদস্য পদ না দিয়ে কুক্ষিগত করে দখল করে রেখেছে বরগুনা প্রেসক্লাবকে। যারা সদস্য রয়েছে তারা অধিকাংশ আওয়ামী লীগের পদধারী নেতা। ৫ আগষ্ট দেশের পটপরিবর্তন হলেও বরগুনা প্রেসক্লাব এখনও আওয়ামী লীগের দখলে রয়েছে। এ সব বিষয় প্রতিকার পেতে এবং সকল সাংবাদিকদের জন্য প্রেসক্লাব উন্মুক্ত করতে বরগুনা জেলা প্রশাসন ও সুশিল সমাজের সহযোগিতা চায় সকল সাংবাদিকরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বরগুনা জেলার ঐতিহ্যবাহী পত্রিকা দ্বীপাঞ্চল এর সম্পাদক ও প্রকাশক মোঃ মোশারেফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দৈনিক সংগ্রাম এর বরগুনা প্রতিনিধি অধ্যাপক মোঃ আব্দুর রব, শেষকথা এর নির্বাহী সম্পাদক মোঃ মিজানুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশের খবর এর বরগুনা প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, আমার দেশ ও চ্যানেল ওয়ান এর বরগুনা প্রতিনিধি এম. হারুন অর রশিদ রিংকু, মোহনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি গোলাম হায়দার স্বপন, মাছরাঙা টেলিভিশন ও সময়ের আলো’র বরগুনা প্রতিনিধি মুশফিকুল ইসলাম আরিফ, বৈশাখী টেলিভিশন ও কালেরকণ্ঠের বরগুনা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, রূপালী বাংলাদেশ ও সোনালী নিউজ এর বরগুনা প্রতিনিধি তাপস মাহমুদ, বাংলাদেশ টুডে’র বরগুনা প্রতিনিধি মোঃ জহিরুল হক, নয়াদিগন্ত’র বরগুনা প্রতিনিধি গোলাম কিবরিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর বরগুনা প্রতিনিধি আরিফ হোসেন ফসল, প্রতিদিনের বাংলাদেশ’র বরগুনা প্রতিনিধি রাসেল মাহমুদ, ভোরের পাতা’র বরগুনা প্রতিনিধি মোঃ মিরাজ খান, দ্যা আওয়ার টাইম’র বরগুনা প্রতিনিধি মোঃ রাসেল হোসেন, খবর বাংলাদেশ’র বরগুনা প্রতিনিধি মোঃ ছগির হোসেন, জিটিভি ও জনবাণী’র বরগুনা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ, পর্যবেক্ষন’র বরগুনা প্রতিনিধি মোঃ জুলহাস আহমেদ, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল রাফিন, ইসহাক জুয়েল, বিজনেস বাংলাদেশ’র বরগুনা প্রতিনিধি রাকিবুল ইসলাম রাজন প্রমুখ।

মানববন্ধনের সাংবাদিকরা দাবী তোলেন, বরগুনা প্রেসক্লাবের অবৈধ নির্বাচন বাতিল করে সকল সাংবাদিকদের জন্য প্রেসক্লাব উন্মুক্ত করতে হবে। এ বিষয়ে প্রশাসন ও সুশিল সমাজ কার্যকরী পদক্ষেপ নিবে বলেও আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক