শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো খুলনা মহানগরী ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী 

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

খুলনা বিশেষ প্রতিনিধি : সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে খুলনায় ফুলকুঁড়ি আসরের শিশু সমাবেশ ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো’ এই অনন্য স্লোগানকে ধারণ করে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আসর ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা-পা করে ফুলকুঁড়ি আসরের ৫০ বছর পূর্ণ হয়েছে। সংগঠনটির সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শিশুকিশোর-অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণীর আয়োজন করেছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই শিশুকিশোর-অভিবাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ আয়োজন সকাল ১০টায় শুরু হয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বেলা ১টায় শেষ হয়।

ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর সাবেক সহকারী পরিচালক মেহেদী হাসান হেলালের সঞ্চালনায় এই সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো: হেলাল মাহমুদ শরীফ। উদ্বোধনী বক্তব্য রাখেন ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর বর্তমান পরিচালক ইমরান হোসেন।

ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী শাখার উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের কাউন্সিলর সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস ও এ্যাড. শেখ অলিউল ইসলাম এবং কোশাধ্যক্ষ ডা: এহসানুল কবীর।

খুলনা বিভাগ থেকে আগত প্রায় পাঁচশত শিশুকিশোর, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদে নিয়ে নানা আয়োজনে উৎসব মুখর ছিল এই সুবর্ণজয়ন্তী উৎসব।

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরী কর্তৃক আয়োজিত মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতা, বৃক্ষরোপণ প্রতিযোগিতা, ৫০ টিসি প্রতিযোগিতা, সুবর্ণজয়ন্তী আন্ত:স্কুল বিতর্ক উৎসব, ফুলকুঁড়ি প্রিমিয়ার লীগ, রচনা প্রতিযোগিতা সহ ভিন্ন ভিন্ন ৬টি প্রতিযোগিতায় ৩৩৩টি পুরস্কার প্রদান করা হয়। গান, কবিতা, আবৃত্তি, থিম সং, নাটিকা সহ বিভিন্ন আয়োজনে মুখরিত এ উৎসব শেষ হয় ফুলকুঁড়ি সংগীতের মাধ্যমে।

উৎসবে আগত অতিথিরা ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নিজেদের সৎ, নির্মোহ, নৈতিক, মানবিক ও সাম্য সামাজিক ন্যায় কল্যাণ রাষ্ট্র গঠনের অভিব্যক্তি প্রকাশ করেন এবং ফুলকুঁড়ি আসর খুলনা মহানগরীর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উল্লেখ্য যে, ফুলকুঁড়ি আসর একটি জাতীয় শিশুকিশোর সংগঠন যেটি ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে সারাদেশব্যাপী শিশুকিশোরদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে যার নিবন্ধন নং ঢ-০৪৫৯। শিশুকিশোরদের নির্মল চরিত্র, সুন্দর মন আর সুস্থ দেহের অধিকারী সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পাঁচটি বিভাগের অধীনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক