শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

বাংলাক্রাফট নির্বাচন পদ্ধতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
Oplus_0

স্টাফ রিপোর্টার : আজ বুধবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি হলে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি, তথা বাংলাক্রাফট-এর ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন ।

১৯৭৯ সালে, দারিদ্র্যপীড়িত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাক্রাফট প্রতিষ্ঠিত হয়। শুরুর দিনগুলোতে সংগঠনের অফিস পরিচালনার মতো কোনো জায়গা ছিল না। সহকর্মীদের বাড়িতে কার্যক্রম পরিচালনা করেই সংগঠনটি এগিয়ে চলেছিল। সেই ছোট পরিসর থেকে আমরা ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে সক্ষম বাংলাক্রাফট এবং ৫০০ সদস্যের এক বৃহৎ পরিবারের অংশে পরিণত হয়েছি। সংবাদ সম্মেলনে তারা তাদের নির্বাচনী ধারা ও অর্জন

তুলে ধরে বলেন, বাংলাক্রাফট ১৯৮৩-৮৪ সালে প্রথমবার পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু করে। ২০২০-২০২২ মেয়াদে সম্মিলিত ফোরাম পরিচালিত পর্ষদ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে, যার মধ্যে:

১.বাংলাক্রাফটের নিজস্ব অফিস ক্রয় (২,৮০০ বর্গফুট, মূল্য প্রায় ৩ কোটি টাকা)। ২. ৯৩ লক্ষ টাকার FDR এবং ব্যাংকে ৬০ লক্ষ টাকার সঞ্চয়। ৩. BIDA, BPC, EPB, SME Foundation, FBCCI, এবং E-CAB এর সাথে কার্যকর সংযোগ স্থাপন। ৪. উদ্যোক্তাদের পণ্য বিপণনে অনলাইন মার্কেটপ্লেস (দারাজ, ঐক্য, আমাজন) ব্যবহারের সুযোগ তৈরি। ৫. প্রথমবার ভোটার তালিকা হালনাগাদ এবং মাসিক বুলেটিন চালু করা।

২০২২-২৪ মেয়াদে সমমনা পরিষদের পরিচালনায় বাংলাক্রাফট লুটপাট, বৈষম্য এবং অরাজকতার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। তাদের অভিযোগের মধ্য থেকে কয়েকটি তুলে ধরা হলো।

১. FDR ভাঙা ও অপব্যবহার: ৪০ লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত গাড়ি ক্রয়, যা সংগঠনের কাজে ব্যবহৃত হয়নি।

২. বিধি বহির্ভূত অর্থ লুটপাট: ট্রেনিং ও মেলার নামে প্রায় ২০ লক্ষ টাকা অপব্যবহার। ৩. সদস্যদের সঠিক তথ্য থেকে বঞ্চিত করা: বিভ্রান্তিকর তথ্য দিয়ে ফান্ড অপব্যবহার। ৪. অবৈধ সম্মানী ভাতা: প্রতি মিটিংয়ে ২০০০ টাকা করে সম্মানী ভাতা গ্রহণ, যা বাংলাক্রাফটের সংবিধানের পরিপন্থী।

এ সময় বাংলাক্রাফটের বর্তমান সভাপতি বিরোধী অভিযোগ করে তারা বলেন, বর্তমান সভাপতি এস. ইউ. হায়দার, পূর্বের ফ্যাসিস্ট সরকারের দোসর, চট্টগ্রাম-৩ আসনে জাতীয় নির্বাচনের প্রচারণার নামে বাংলাক্রাফটের অর্থ ব্যবহার করেছেন। তার নিজের ক্ষমতা কুক্ষিগত করার অভিপ্রায়ে নির্বাচন কমিশন গঠনেও একতরফা সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক