শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২০ অপরাহ্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেল সুনামগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ১২৮ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেল সুনামগঞ্জ জেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও  সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন।

বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি লুতফুর রহমান দুলালের সঞ্চাল এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেল সিলেট অঞ্চলের পরিচালক মাওলানা ফারুক আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, শ্রমিক নেতা জসিম উদ্দিন,  দৈনিক সংগ্রাম প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, আইবিডব্লিউ সুনামগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ পৌরসভার সভাপতি সিরাজুল হক ওলী, তাহিরপুর উপজেলা সভাপতি সালেহ আহমেদ প্রমুখ। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেল সুনামগঞ্জ জেলার সভাপতি মো: শাহআলম।

সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য মোমতাজুল হাসান আবেদকে সভাপতি ও লুতফুল রহমান দুলালকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কমিটিতে সহ-সভাপতি ৩ জন হচ্ছেন মোহাম্মদ শাহ আলম, রিয়াজুল ইসলাম তালেব, আব্দুল হাকিম। সহকারী সাধারণ সম্পাদক ৩ জন হচ্ছেন জসিম উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল হান্নান। এ ছাড়াও নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ হলেন সহকারী মহিলা সম্পাদিকা হোসনে আরা হাসি, কোষাধ্যক্ষ ওয়াসিদ আলী, ট্রেড ইউনিয়ন সম্পাদক ক্বারী নুরুল আমিন, সহকারী ট্রেড ইউনিয়ন সম্পাদক রায়েজ নুর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রাজ্জাক,  সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ফরিদ, সহকারী দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সাহায্য ও পুনর্বাসন সসম্পাদক গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক এনামুল হক, সহকারী প্রচার সম্পাদক মাইন উদ্দিন নাহিদ, পাঠাগার সম্পাদক আব্দুর রউফ, প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক উবায়দুল হক, আইন আদালত সম্পাদক শফিউল আলম, সংস্কৃতি সম্পাদক দেলোয়ার হোসেন, তালিমুল কোরাআন সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

কার্যকরী কমিটির সদস্যরা হলেন রফিক আহমদ, গুল আহমদ, নুর উদ্দিন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, কমরুন নুর, মোসাদ্দিক, মামুন আহমেদ, পারুল আক্তার, মরিয়ম আক্তার। সম্মেলনে সমাপনি বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের নব নির্বাচিত সভাপতি মোমতাজুল হাসান আবেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক