শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিএনপির রাজনীতি করেও মামলার আসামী হলেন রতন মিয়া ও রিগান আহমদ

Reporter Name / ৩৭৩ Time View
Update : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের মোঃ আবু তাহের মিয়ার ছেলে বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রতন মিয়া। তিনি তাহিরপুর উপজেলাধীন যাদুকাটা নদী বালিমহালের ইজারাদার। এছাড়াও বাংলাদেশ আভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাবিøউটিএ) এর ইজারাদার হিসেবে সুনামগঞ্জ জেলায় জাতীয় রাজস্ব প্রদানে তার রয়েছে সক্রিয় ভূমিকা। রাজধানী ঢাকা মহানগর উত্তরের রুপনগর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে উক্ত মোঃ রতন মিয়া ও তার ছেলে সোহানুর রহমান সুয়েব ঢাকা মিরপুর ১০ নং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহন করেন। আন্দোলনে অংশগ্রহনকারী ছাত্রদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগীতা করেছেন তিনি। শুধু রাজধানীতেই নয় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ছাত্র আন্দোলন পরবর্তীতে আহত ছাত্রজনতাকে চিকিৎসাসেবা গ্রহনে আর্থিক সহায়তা দিয়েছেন। কিন্তু  তার প্রতিপক্ষদের সহায়তা নিয়ে অজ্ঞাত এক কুচক্রি গত ২রা সেপ্টেম্বর সুনামগঞ্জের দ্রæতবিচার আদালতে দায়েরকৃত মামলায় তাকে ৫৭ নং আসামী করেছে। অপরদিকে সুনামগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকার পরও রিগান আহমদ কে মামলার আসামী করা হয়েছে।

অথচ ওই ঘটনার সাথে তারা  আদৌ জড়িত নন। তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং অবিলম্বে তাদের কে এই হয়রানীমূলক মামলা থেকে অব্যাহতি দানের জন্য  আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক