শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ হবে না : আমিনুল হক

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, গত দেড় যুগে আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে।

 

তিনি বলেন, আমরা বিশ্বাস করি-বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত ও আকাঙ্খা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে আর কখনও ক্রীড়াঙ্গনে দলীয় ও রাজনীতিকরণ হবে না।

আজ (২৫ নভেম্বর) সোমবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়ায় এক স্বংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।

সাফ গেমসে নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ ইং জয়ী নারী কিশোরী কীর্তিমান ফুটবলারদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

আমিনুল হক বলেন, যখন আমাদের ফুটবলাররা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে তখন তাৎক্ষণিক তাদেরকে উপহার দিয়ে অনেক কিছু আপ্যায়ন করা হয়।পরবর্তীতে আমরা এগুলো ভূলে যাই।

তিনি বলেন, এই ফুটবলারদের ধরে রাখার জন্য তারা যাতে ভবিষ্যতে পারফর্ম করতে পারে, সেদিকে আমরা নজর দেই না। আমরা শুধু গরম গরম রেজাল্ট চাই । রেজাল্ট। এই রেজাল্ট পাওয়ার জন্য ফুটবলারদের যপ কত কষ্ট করতে হয়, কর পরিশ্রম করতে হয়; কিন্তু তাদের খাওয়া-থাকা থেকে শুরু করে তাদের যে পরিবারের স্বচ্ছলতার বিষয়টি রয়েছে,সেদিকে আমাদের কারও কোন নজর নেই।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আজকে আমাদের দূর্ভাগ্য যে, ২০০৩ সালের সাফ গেমসে ছেলেদের সাফ ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আজকে ২০২৪ সালে এসেও সাফ গেমসে আমরা ছেলেরা চ্যাম্পিয়নশীপ পাইনি। কিন্তু নারী ফুটবলাররা যেভাবে বিশ্বে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। খেলাধুলার এ বিষয়টি নিয়ে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে আমরা সবসময় দোষারোপ করে থাকি; কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আছে সেই সঠিক কাজগুলোও এদের জন্য করতে হবে।

অনুষ্ঠানে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা ইন্জিনিয়ার ইশরাক হোসেন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক