শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

“বিএলএফ এর কেন্দ্রীয় যুব কমিটির পরিচিতি সভা”

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) কেন্দ্রীয় যুব কমিটির একটি পরিচিতি সভা গত ০৬/১২/২০২৪ইং শুক্রবার বিকেল ৪.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।

গত ০২ নভেম্বর সিফাত চৌধুরীকে সভাপতি ও মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুব কমিটি অনুমোদন দেয়া হয়। তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় যুব কমিটি এই পরিচিতি সভার আয়োজন করে। সভায় চট্টগ্রাম, নেত্রকোণা, মাদারীপুর সহ দেশের অন্যন্য অঞ্চল হতে কেন্দ্রীয় যুব নেতারা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএলএফের সাধারণ সম্পাদক ও শ্রম সংস্কার কমিশনের সদস্য শাকিল আকতার চৌধুরী।

সিফাত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোহাম্মদ আলী। প্রধান অতিথি ও বিএলএফ-এর সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে যুব কমিটির সকলকে ঐক্যবদ্ধ্য হয়ে একটি শক্তিশালী যুব কমিটি গঠনের কথা বলেন। সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব কমিটির সাবেক সভাপতি ও সিনিয়র সহ সভাপতি খুসবু আহমেদ রানা ও আসাদুজ্জামান চৌধুরী। এছাড়া প্রবীনদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুন্নাহার, মো : নাসিম, আবু জাফর মোহাম্মদ আসলাম সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক