শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৪০২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবার।

এ সময় ঘটনার পুনরায় তদন্ত ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিও জানান তারা।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের ফৌজদারী মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় জামালপুর ও শেরপুর জেলার ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যেরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সিপাহি নাসরুল করিম, সাবেক সিপাহি রফিকুল ইসলাম, সাবেক ল্যা. নায়েক মো. আবুল হোসেন, লাইজু আক্তার, মুন্জুআরা, চাঁদ সুলতানা রাণী প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী ও  আওয়ামী লীগের সিনিয়র নেতারা এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকতে ও  বিডিআরকে অচল করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে চৌকস ৫৪ জন সেনা অফিসার ও ১৭ জন বিডিআর হত্যা করা হয়। এরপর এটির নাম দেয়া হয় বিডিআর বিদ্রোহ। যারা প্রতিবাদ করেছে তাদেরকে চাকরিচ্যুত করেছে সরকার। অন্যায়ভাবে বিচারের প্রহসন করে ১৮ হাজার ৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে শাস্তি দেয়া হয়।

তারা আরও বলেন, হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটনের জন্য পুনর্তদন্ত প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ চাকুরিচ্যুতদের পুনর্বহালের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের স্বজনেরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক