শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বৃষ্টির অজুহাতে বাড়ছে সবজির দাম

Reporter Name / ২৮৫ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_0

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় বেড়েছে সব ধরনের সবজির দাম। এর প্রভাব পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর। বাজার করতে এসে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছেন। অতি বৃষ্টিতে সবজির বাজার চড়া বলে দাবী বিক্রেতাদের।

বাজারে কমতি দামে কোন সবজি নেই। লাউও বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। বেগুনের কেজি ৮০-৯০ টাকা। পেয়াজের দাম বরাবরই ১১০-১২০ টাকা। ১০০ টাকার কাঁচামরিচ এক লাফে ২০০-২২০ টাকা। আলু কেজি প্রতি ৬০ টাকা।

আজ সোমবার দুপুরে ( ৩০ সেপ্টেম্বর) সলঙ্গা থানাসদর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে,আদা,রশুন,করলা,পোটল, কাঁচা পেঁপে,শসা,গাজর, ফুলকপি,মিষ্টি কুমড়া,বরবটিসহ সব ধরনের শাক-সবজির সরবরাহ থাকলেও দাম চড়া। সলঙ্গা বাজার ছাড়াও থানার ৬টি ইউনিয়নের উল্লেখযোগ্য হাট-বাজারগুলোর অবস্থা একই।

বিক্রেতারা বলছেন, অতিরিক্ত বৃষ্টির কারনে বাজারে সবজির সরবরাহ কম। তাই দাম একটু বেশি। সবজির পাশাপাশি স্বস্থি নেই নিত্যপণ্যের বাজারেও।

সলঙ্গা বাজারে কথা হয় তাপসী রাবেয়া তুনা,মোছাঃ খাদিজা খাতুন নামে ‘ব্র্যাক’ এনজিও চাকরিজীবিদের সঙ্গে। তাঁরা বলেন, বৃষ্টি, খরা, আন্দোলন-হরতাল বিভিন্ন অজুহাতে সলঙ্গা বাজারে  সারা বছরই জিনিসপত্রের দাম একটু বাড়তি দেখা যায়। বেশ কয়েকজন ক্রেতা জানান, কাঁচামাল ব্যবসায়ীদের কারো দোকানে মুল্য তালিকার চার্ট ঝুলানো নাই। বাজার মনিটরিং নাই।

ভোক্তা অধিকার বা উপজেলা প্রশাসনের সুষ্ঠ তদারকির অভাবে সলঙ্গা বাজার কাঁচামাল ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা করে থাকেন। অন্যান্য এলাকার মত ভ্রাম্যমান অভিযানও চোখে পড়ে না। তাই গরিব ও মধ্যবিত্তসহ সকল ক্রেতাসাধারনকে হিমশিমে পড়তে  হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক