শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৫২ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা পযার্য়ে ও সদর উপজেলা পযার্য়ে সফল নারীদের জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

জেলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতারের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা নূর ফাতিহা, লাভলী ইয়াসমিন, কুলসুম আরা, তাসলিমা খাতুন, মুনিকা সরেন, সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা রোহেনা বেগম, রাবিয়া প্রমুখ।

বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজের জাগরণে বেগম রোকেয়ার যে অবদান তা অস্বীকার করার উপায় নেই। বেগম রোকেয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নে নারীদের আরও বেশি কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

শেষে জয়িতাদের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক