শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় ঝলইশালশিরি ইউনিয়নের ধরধরা সেতু এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ৫ মার্চ বিকেলে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ও মাটি ব্যবস্থাপনা আইনে এই জরিমানা করেন। এ সময় জরিমানার অর্থ প্রদান করতে না পারায় ঠিকাদারী প্রতিষ্ঠানের দু্ইজন কর্মচারীকে ধরে নিয়ে যাওয়া হয়। জরিমানার অর্থ প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে। একই সাথে নদীতে বালি উত্তোলনে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালে একটি সেতুর নির্মান কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণে নদী থেকে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সরকারি কাজে অবৈধ উপায়ে ড্রেজার ব্যবহারের দায়ে এই জরিমানা করা হয়েছে। ঠিকাদার তো সরকারের কাছে সংযোগ সড়ক নির্মাণে অর্থ বরাদ্দ পেয়েছেন তাহলে নদীতে অনুমোদন না নিয়ে তিনি কেন বালু উত্তোলন করলেন। এটি আইন বিরোধী হওয়ায় জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক