শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ব্যবসায়িদের উপর হামলার ঘটনায় শাস্তি ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৩৩২ Time View
Update : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলার বেদে পল্লীর (সোনাপুর) বাজার ব্যবসায়িক কমিটির সভাপতি রফিক মিয়াসহ ব্যবসায়িদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

আজ শনিবার দুপুর আড়াই টায় সোনাপুর বাজার ব্যবসায়ি কমিটির উদ্যোগে সোনাপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গুরুত্বর আহত বাজার ব্যবসায়ি কমিটির সভাপতি রফিক মিয়া বলেন, ঘটনার দিন সোনাপুর বাজারে দফায় দফায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আমি বাজারের সভাপতি হিসেবে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির জন্য এগিয়ে গেলে পূর্ব বিরোধের জের ধরে ফুল মিয়ার ছেলে কামাল মিয়া তার ছেলে নিশাদ, মুন্না, আসাদ মিয়া গংরা আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছি। বাজারে আমাদের দুটি দোকান আছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রভাবশালী কামাল মিয়া গংদের হুমকির কারণে দোকান খুলে ব্যবসা করতে পারছি না।

বাজার ব্যবসায়ি কমিটির সাধারণ সম্পাদক ডাঃ ফারুক মিয়া বলেন, মারামারির ঘটনার সময় আমি বাজারে ছিলাম না। তবে কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে দেখি বাজারে শুধু রক্ত আর রক্ত এই অবস্থা দেখে থানা এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ফোন করি। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতরা হলেন, সুন্দর আলীর ছেলে আব্দুর রহিম (৬০) ছেলে সোহাগ মিয়া (১৯) দেলোয়ার হোসেনের ছেলে ইয়াছির আলী (১৭) শফিকুল ইসলামের ছেলে সাইফুদ্দিন (২০) ওমর আলীর ছেলে গালিব (১৮) আজিজুল হকের ছেলে শ্যামল মিয়া (২২) রইচ উদ্দিনের ছেলে রফিক মিয়া (৫৫) হাসান আলীর ছেলে আবারক আলী (১৫)।

গুরুত্বর আহত আব্দুর রহিম ও সাইফুউদ্দীনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অন্যান্যরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মানববন্ধনে জুলহাস মিয়া, আব্দুল হাই, আক্তার মিয়া, ইসমাইল মিয়া, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল লতিফ, কুতুব মিয়া, রহিম মিয়া, আজিজুল ইসলাম, আপন মিয়া, রমজান আলী বলেন, রফিক মিয়া আমাদের বাজার কমিটির সভাপতি। তিনি সংঘর্ষ থামাতে গিয়ে পূর্ব বিরোধের জেরে কামাল মিয়া গংরা উনার উপর পরিকল্পিত হামলা করেছে। বাজারের ব্যবসায়ি আনোয়ার হোসেনের দোকান বন্ধ করারও হুমকি দিয়েছেন। কামাল মিয়ার ভয়ে বর্তমানে বাজারের অনেক ব্যবসায়ি দোকান বন্ধ রেখেছে। আমরা কামাল মিয়া গংদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবী জানাই।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, রহিমা বেগম, শাহাবুদ্দিন, সায়মন, তাকমিনা বেগম, সুন্দর আলী, আব্দুল করিম, নুরুল হক, আর্জু মিয়া, সৈকত মিয়া, আপিল আলী, সৈয়দ আলী, সাইদুর, লালচান্দ, ফিরোজ মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক