শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দ

Reporter Name / ২৪০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, স্বাধীনতার উত্তোলন এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ দুর্বৃত্তায়নে বন্দি হয়ে পড়েছিল। যদি ব্যাংক ডাকাতির কথা আলোচনায় আসতো তাহলে মানুষ একটি সংগঠনের দিকে আঙ্গুল তুলতেন। ব্যাংক ডাকাতি আর যুবলীগ সমার্থক শব্দে পরিণত হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেভেন মার্ডার নিয়ে আলোচনা হলে একটি সংগঠনের কথা মানুষের মাথায় আসতো সেটা হলো ছাত্রলীগ। সব ধরনের অপরাধ আর ছাত্রলীগ, যুবলীগ এগুলো সমার্থক শব্দে পরিণত হয়েছিল। কিন্তু ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় সৃষ্টি করে রেখে গেছেন ওই তাদের সাথে পার্থক্য তেরী করার জন্য।

তিনি আরও বলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের মানুষের মন জয় করে আগামী দিনে জাতীয় নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

জামালপুরে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথ কর্মী সভায় এ বক্তব্য দেন তিনি।

আজ রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের শফি মিয়ার বাজার এলাকায় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম-সম্পাদক শ্যামল মালুমের সঞ্চালনায় যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন আলী, যুগ্ম-সাধরণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ফয়সাল আহাম্মেদ পলাশ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফজাল মোহাম্মদ ইয়াহিয়া, সহ-সভাপতি শাহজাহান শাওন, জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব, সদস্য সচিব মো. সোহেল রানা খান, সিনিয়র যুগ্ম- আহবায়ক মো. হাসান সরোয়ার মঞ্জু প্রমুখ।

 

যৌথ কর্মী সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক