শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরনের নাগরিক সেবা

Reporter Name / ৪০৭ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মোঃ আল-আমিন বিশ্বাস, চরফ্যাসন, (ভোলা) প্রতিনিধি  : বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে । এর মাধ্যমে বিদায় নিয়েছে আওয়ামী সরকার। ফলে আওয়ামীলীগের রাজনীতি করা দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আত্নগোপনে চলে যায়। একই সাথে আত্নগোপনে চলে যায় আওয়ামীপন্থী চেয়ারম্যানেরা।

গত ৫ তারিখ সরকার পতনের পর ৬ তারিখ থেকে দেশের সকল অফিস আদালত খুলে দিলেও কর্মস্থলে দেখা যায়নি চরফ্যাসনের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের।

চরফ্যাশনে ওমরপুরের সিরাজুল ইসলাম, আসলামপুরের আবুল কাশেম মিলিটারী, মাদ্রাজের আব্দুল হাই, জাহানপুরের নাজিম হাওলাদার, রসুলপুরের জহির পন্ডিত, এওয়াজপুরের খোকন, জিন্নগরের মোঃহোসেন, আমিনাবাদের মিঠু, আবদুল্লাহপুরের প্রিন্স, আবু বকরপুরের সিরাজ, ওসমানগন্জের আবুল কাশেম, কুকরী মুকরীর আবুল হাসেম মহাজন, হাজারীগন্জ, নজরুল নগর, কলমী, ঢালচর নুরাবাদ ইউপির কোন চেয়ারম্যানই আজ পর্যন্ত অফিসে উপস্থিত হয়নি। কয়েকটি ছাড়া প্রায় প্রতিটির  ইউপি মেম্বারেরাও চলে গেছে আত্মগোপনে। ফলে ব্যাহত হচ্ছে স্থানীয় সরকারের ইউপি পর্যায়ের সকল ধরনের কার্যক্রম। স্থানীয় জনসাধারন তাদের জন্ম মৃত্যু নিবন্ধন সনদ, নাগরিক পরিচয় পত্রসহ পরিষদের অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ব্যাহত হচ্ছে বিভিন্ন ধরনের নাগরিক সেবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক