শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ আটক ২

Reporter Name / ৩১০ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Oplus_0

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : সীমান্তে সোমবার ব্যাটালিয়নের অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোগলাউড়ি এলাকা দিয়ে নৌকাযোগে চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ প্রেক্ষিতে টহলদল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করার সময় সোমবার সন্ধ্যা ০৭টা ১০ মিনিটে ২ জনকে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল নৌকাটি তাদের হেফাজতে নিয়ে তল্লাশী করতঃ ১৫৮০ প্যাকেট অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় পাতার বিড়ি খুঁজে পেয়ে নৌকায় থাকা ব্যক্তি মোঃ নাদিম আলী (২৩), পিতা-মোঃ হারেজ আলী ও মোঃ শাওন আলী (২২), পিতা-মোঃ খাইরুল ইসলাম, উভয়ের গ্রাম-চরপাকা, পোষ্ট-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। আটককৃত ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ আটককৃত চোরাকারবারীদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক