শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

ভূমধ্যসাগরে নৌকাডুবি : বাংলাদেশিসহ নিখোঁজ অন্তত ৭০

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

ইনসাফ ডেস্ক : ইতালির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৭০ জন। এছাড়া দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধিরা রবিবার ৫ এপ্রিল জানিয়েছেন, রবিবার একটি ছোট নৌকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক রয়েছেন।

দাতব্য সংস্থা ‘মেডিটেরিয়ানে সেভিং হিউম্যানস অ্যান্ড সি-ওয়াচ’ জানায়, উদ্ধারের পর তাদের সবাইকে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের ল্যাম্পেদুসা দ্বীপে নেয়া হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার তাজোরা বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এবং এতে শতাধিক অভিবাসনপ্রত্যাশী ছিলেন। যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই বৈরি আবহাওয়া ও ঢেউয়ের কারণে নৌকাটি উল্টে যায়।

ইতালীয় কোস্ট গার্ডের মুখপাত্র রবার্তো ডি’অ্যারিগো বলেন, লিবীয় কর্তৃপক্ষের তদারকিতে একটি ইতালীয় মালবাহী জাহাজ এবং একটি লাইবেরীয় বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকৃত ৩২ জনই পুরুষ, যার মধ্যে একজন কিশোর রয়েছে। তাদের ইতালির দক্ষিণ প্রান্তের দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে।
 
চলতি বছর ভূমধ্যসাগরে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন। গত সপ্তাহেও ল্যাম্পেদুসা থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে একটি ডিঙি নৌকা থেকে ১৯টি মৃতদেহ উদ্ধার করেছিল ইতালীয় কোস্ট গার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক