শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন

মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ

Reporter Name / ২৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : মনোহরগঞ্জে বন্যার্তদের পূনর্বাসনের লক্ষ্যে ৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেছে সেনা সদস্যরা। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার মৈশাতুয়া, খিলা, বাইশগাঁও লক্ষণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

মনোহরগঞ্জ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আবু সাদমান সৈকত জানান, বন্যায় যাদের ঘর ভেঙ্গে গেছে উপজেলার এমন ৭টি পরিবারের প্রত্যেককে ৪ বান ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে দেয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে গিয়ে এ উপহার সহায়তা পৌঁছে দেয়া হয়।

ঢেউটিন ও নগদ টাকা বিতরণকালে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা, ক্যাপ্টেন আবু সাদমান সৈকতসহ অন্যান্য সেনা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।মনোহরগঞ্জে বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাদুর্গতদের উদ্ধার, আশ্রয়কেন্দ্রে প্রেরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, শুকনো ও রান্না করা খাবার সরবরাহসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে সেনাবাহিনীর সদস্যরা। উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছেন সেনাবাহিনী। পানি কমার সাথে সাথে বাড়ি ফেরা বন্যার্ত লোকজনকে পূনর্বাসনের জন্যও কাজ করছেন সেনাসদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক