শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর। এ দিনটি বাঙালি জাতির জন্য চিরস্মরণীয় ও গৌরবময়। জাতির এই মহান অর্জনের দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করতে সূর্যোদয়ের সাথে সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে সকাল ৮টায় জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয় গঠিত একটি সুসজ্জিত চৌকস দল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম, জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক