শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

মাটি উত্তোলন বন্ধের দাবীতে এসিল্যান্ড বরাবরে এলাকাবাসীর অভিযোগ

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষশ্রী ইউনিয়নের ডেকার হাওররের পশ্চিম পাড় সংলগ্ন গোবিন্দপুর কাঠইর মৌজার মালিকানা ও সরকারি গোচারণ ভূমির মাটি এক্সসেভেটার (ভ্যাকু) দ্বারা মাটি উত্তোলন বন্ধের দাবীতে সহকারী কমিশনার (ভূমি) বরাবরে মদনপুর গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছেন কৃষক মো জয়নাল হাজারী।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২ টায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাইল রহমান বরাবরে এই অভিযোগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কৃষক মোঃজয়নাল হাজারী, ৯নং ওয়ার্ডর সদস্য মোঃ সাদেক আলী, শিক্ষক মোঃ আমির উদ্দিন, মোঃ মুশাহিদ আলী, মোঃ নুরুজ্জামান মহরী,

কৃষক মোঃ আবু তাহের, মোঃ ইসলাম উদ্দিন, মোঃ ফখর উদ্দিন, লালপুর গোবিন্দপুর গ্রামের মোঃ স্বপন মিয়া,জয়কলস গ্রামের মোঃ আব্দুল হামিদ, বড়দল গ্রামের মোঃ মারুফ মিয়া প্রমুখ।

অভিযোগকারী কৃষক মো জয়নাল হাজারী জানান,প্রায় ৩/৪ বছর যাবৎ একটি ভূমিখেকো চক্র সরকারি ও মালিকানাধীন ইজমালি গরু,মহিষ,ছাগল ছড়ানোর গোচারণ,ফসলি জমির ভূমি ও ধানের কলার ভূমি থেকে অবৈধভাবে ৩টি ভ্যাকু, অর্ধশতাধিক ট্রাক্টর দ্বারা মাটি উত্তোলন বন্ধের জন্য আমরা সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ করেছি।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাইল রহমান জানান, কৃষকদের লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক