শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই : আমিনুল হক

Reporter Name / ২৪২ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্যসচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, আজকে আমাদের যুবসমাজ মাদকের দিকে ঢলে পরেছে,যেখানে যুব সমাজকে নিয়ে একটা বাস্তবিক অর্থে ভালো ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আমাদের বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করতে হবে। যুবসমাজকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা সুন্দর মাদকমুক্ত সমাজ গড়তে পারবো। তাই মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।

আজ শুক্রবার (২৫ অক্টোবর)) সন্ধ্যায় ঢাকার রুপনগর আরামবাগের ঈদগাহ মাঠে রুপনগর থানা ছাত্রদলের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। আমিনুল হক ফাইনাল খেলা উপভোগ করেন।

ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য এবিএমএ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু,আফাজ উদ্দিন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, অলিউল হাসানাত তুহিন, খায়রুল আলম নয়ন,দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জমিদার, যুবদল পল্লবী থানা সভাপতি হাজী নূর সালাম প্রমুখ। সভাপতিত্ব করেন- মনিরুজ্জামান রনি। ফাইনাল খেলায় টেনশন জুনিয়র টাইব্রেকারে ৩-০ গোলে ইলেভেন বয়েজকে পরাজিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক