শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

মালিকানা ডোবার মাছ লুট, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মামলা দায়ের

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজলার ফতেপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের রক্তি নদীর সংলগ্ন রেকর্ডীয় ডোবা থেকে জোরপূর্বক মাছ লুট করেছে দূর্বৃত্তরা। রবিবার দিন দুপুরে দূর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। এতে প্রায় ৫ লাখ টাকার মাছ, খাটা, জাল ও বাঁশের ক্ষতি করেছেন।

আজ সোমবার সকালে পিরিজপুর গ্রামের বাসিন্দা মো. আলা উদ্দিন, মো. হেলাল মিয়া, মো. আবু কাহার, মো. বুরহান মিয়াসহ অনেকে জানান, গ্রামের বাসিন্দা ও ইউপি সদস‍্য আব্দুল হেকিম এই ডোবার জায়গা ক্রয়সূত্রে মালিক হয়েছেন। কিন্তু গত দুই বছর ধরে এই ডোবায় মাছের চাষ করে আসছেন তিনি। কিন্তু গ্রামের কিছু চিহ্নিত দূর্বৃত্ত পূর্ব শত্রুতার জের ধরে এই লুটের ঘটনা ঘটায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের বাসিন্দা অনেকে জানান, ছাত্র নামধারী বখাটে কিছু লোক দিয়ে ওইদিন ডোবায় লুটের ঘটনা করা হয়েছে। সাথে ছিল গ্রামের কতিপয় চিহ্নিত লোক। এমন ঘটনা গ্রামে কখনও ঘটেনি। এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে এই জন‍্য তা প্রতিবাদ করা সকলের উচিৎ।

ডোবার মালিক আব্দুল হেকিম বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার নিজস্ব মালিকানা ডোবায় মাছের চাষ করে আসছি। সোমবার সকালে সুনামগঞ্জের আদালতে মামলার কাজে থাকায় শহরে আসি। এই সুযোগে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমার রেকর্ডীয় ডোবায় পিরিজপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়া, সবুজ মিয়া, শাওন মিয়া পিতা মনির উদ্দিন, মহিবুর মিয়া পিতা আজিজ মিয়া, আলম হোসেনসহ আরও কয়েকজন মাছ লুট করে নিয়ে যায় এবং আমার ডোবায় মাছের অভয়াশ্রমের বাঁশ, খাটা ও জালের ব‍্যাপক ক্ষতি করে।

তিনি আরও বলেন, এসব দুষ্কৃতিকারীরা আমার কাছে মাসে মাসে চাঁদা চাইতো। আমি তাদেরকে চাঁদা দেইনি। এই কারণে আমার উপর ক্ষুদ্ধ হয়ে দিন দুপুরে আমার ডোবায় মাছ লুটের ঘটনা করে। এমনকি আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে চিহ্নিত দূর্বৃত্তরা।

আমি সুষ্ঠু বিচার পেতে সোমবার দুপুরে আদালতে অভিযোগ দায়ের করেছি। ঘটনার দিন বিকালে বিশ্বম্ভরপুর থানায় পুলিশকে অবগত করেছি।

বিশ্বম্ভরপুর থানার এস. আই মতিয়ার রহমান বলেন, রবিবার দুপুরে ফতেপুর ইউপি সদস‍্য আব্দুল হেকিম আমাকে ফোন দিয়ে ঘটনাটি জানিয়েছেন। এই ঘটনায় মামলা দায়ের করলে তদন্ত করে দ্রুত ব‍্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক