শিরোনাম :
কুমিল্লাকে মেট্রোপলিটন নগরী হিসেবে গড়ে তুলবো, এতে শহরের পরিসর বাড়বে : মনিরুল হক চৌধুরী দাঁড়িপাল্লা প্রতি বিভিন্ন ধর্ম ও সর্ব শ্রেণির পেশার মানুষের আস্থার প্রতীক : নূরুল ইসলাম বুলবুল  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাও. মুজ্জাম্মিল হক তালুকদারের সংবাদ সম্মেলন মোল্লাপাড়া ইউপিতে সংসদ প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা অনুষ্ঠিত মধ্যনগরে কামরুজ্জামান কামরুলের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত বিএনপি, আ.লীগ, জামায়েত, চরমোনাই মিলেমিশে বসবাস করব! স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী জামায়াতে ইসলামকে দেশের মানুষ ভোট দেবেনা : মির্জা ফখরুল  ধানের শীষে নির্বাচনী জনসভায় ড্যাব’র ব্যাতিক্রমী সেবা! নারীবিদ্বেষী রাজনীতির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ অবস্থান
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

মুন্সিগঞ্জ জেলা ক্রিড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ২৮৪ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪- ২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, মুন্সিগঞ্জ এর আয়োজনে-” বালকদের কাবাডি এবং বালক ও বালিকাদের দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান”

আজ সোমবার ১২ টায়  সদর উপজেলার প্রেসিডেন্ট প্রফেসার ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –  মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। তিনি অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসার  ইসমাইল হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক, (শিক্ষা ও আইসিটি) মো: রিফাত ফেরদৌস। এছাড়াও আরো উপস্হিত ছিলেন ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও অভিভাবকসহ আরো অনেকেই।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জেলা প্রশাসক বলেন – পড়ালেখার পাশাপাশি খেলাধুলা কে গুরুত্ব দিতে হবে । খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশে অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তাই নিজেকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে অবশ্যই গুরুত্ব সহকারে চালিয়ে নিয়ে যেতে হবে।

উক্ত দাবা ও কাবাডি প্রতিযোগিতায় ১৬ টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক বালক ও বালিকা অংশগ্রহণ করে। কাবাডি খেলায় চারটি দল অংশগ্রহণ করে । কাবাডি খেলার চ্যাম্পিয়ন হয় – মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় । রানার আপ – প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ।

দাবা খেলার বালক বিভাগে প্রথম হয়েছে- রুদ্র প্রসাদ , সোনারং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, টঙ্গীবাড়ী মুন্সিগঞ্জ। দ্বিতীয় স্থান অধিকার করেছে- নাহিদ হোসেন, মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় । তৃতীয় স্থান অধিকার করেছে- ইদ্রাক তৌসিফ, সানরাইজার্স স্পোর্টিং ক্লাব মুন্সীগঞ্জের প্রতিযোগী।

দাবা খেলার বালিকা বিভাগে প্রথম হয়েছে – মারজানা জাহিন, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ। দ্বিতীয় হয়েছে – মানহা হোসেন কলি – সোনারং সরকারি পাইলট মডেল স্কুল। তৃতীয় স্থান অধিকার করেছে- হুমাইরা তাবাসসুম , প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ।

খেলাধুলার চর্চা ও প্রসার বৃদ্ধি করতে এবং উৎসাহ প্রদানে জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জের পক্ষ থেকে বিজয়ী সকলকে ক্রেস্ট, ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয় । প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক