শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

মুরাদনগরে কিশোরীকে হাত-পা বেঁধে জবাই করে হত্যার অভিযোগ

Reporter Name / ৩৪২ Time View
Update : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
Oplus_0

প্রধান প্রতিবেদক : 
কুমিল্লার মুরাদনগরে রাবেয়া আক্তার (১৫) নামের এক কিশোরীকে নিজ ঘরে ঢুকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কিশোরী রাবেয়া আক্তার ইউছুফনগর গ্রামের দক্ষিন পাড়া এলাকার প্রবাসী জাকির হোসেন ওরফে এরশাদ এর কন্যা।
নিহতের বাবা জাকির হোসেন বলেন, ‘আমার মেয়ে আমাদের সাথে বড় ঘরে থাকতো। আমাদের আলগা (ছোট) ঘরে কেউ থাকতো না। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজতে গিয়ে ওই ঘরে দেখি হাত-পা বাধাঁ ও গলা কাটা অবস্থায় রাবেয়ার মৃতদেহ পরে আছে খাটের উপরে। আমাদের কান্নাকাটির আওয়াজ শুনে আশে-পাশের লোকজন জড়ো হয়। পরে পুলিশকে ফোন দিলে তারা আমাদের বাড়িতে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এই হত্যাকান্ড হতে পারে। তবে হত্যাকারীকে শনাক্ত করতে পুলিশের অনুসন্ধান চলছে। গতকাল দিবাগত রাত বারোটার পর থেকে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে তাকে হত্যা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক