শিরোনাম :
মধ্যনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে চট্টগ্রাম নগর জামায়াতের যুব র‌্যালি  তেঁতুলিয়ায় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত মহান বিজয় দিবস উপলক্ষে সদর হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন  মহান বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ শাল্লা; ইউএনও’র বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের প্রার্থীর নেতৃত্বে জেলা বিএনপির বিজয় র‌্যালী, শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ পঞ্চগড়ে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত পবিপ্রবিতে পৃথক আয়োজনে শহীদদের শ্রদ্ধাঞ্জলি, প্রশাসনে পক্ষপাতের অভিযোগ নানান কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় মহান বিজয় দিবস উদযাপন জামালপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

রংপুরে ১২১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

Reporter Name / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : রংপুরে এক হাজার ২১৫ বোতল ফেনসিডিল ও চার বোতল বিদেশী মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ। বুধবার রাতে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে সংস্থাটি। এ সময় জব্দ করা হয় করোলা ব্রান্ডের একটি প্রাইভেট কার।

অভিযান পরিচালনাকারী টিমের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, ‘গোপন সোরসিং করে টার্গেটকৃত করোলা ব্রান্ডের কারটিকে সিগন্যাল দিলে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একটি নছিমনের সাথে ধাক্কা লাগে। এই সুযোগে ড্রাইভার পালিয়ে যায়। পরে কারটিতে তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পালিয়ে যাওয়া মাদককারবারি রবিউল হাসান রংপুরের গঙ্গাচড়ার জমচওড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য অধিদফতরের উপ-পরিদর্শক আলমগীর হোসেন মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক দিলারা রহমান জানান, ‘রংপুর অঞ্চলের মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে। এরই মধ্যে আমরা বড় বড় মাদকের চালান উদ্ধার এবং আসামি গ্রেফতার করেছে।

মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক