শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্হান লালমনিরহাটের শিবরাম

Reporter Name / ২৭২ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : সুন্দর ঝকঝকে এবং স্পষ্ট হাতের লেখা প্রতিযোগীতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাউফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজনে রংপুর সিটি মডেল পাবলিক স্কুল এন্ড কলেজে হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসোসিয়েশনটির মহাসচিব আমজাদ হোসেনের সাক্ষরিত ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে প্রথম স্থান, দিনাজপুর শিশু কানন স্কুল ও কুড়িগ্রাম সেন্ট্রাল কলেজিয়েট স্কুলকে যৌথভাবে দ্বিতীয় স্থান এবং রংপুরের সৃজনশীল মডেল পাবলিক স্কুলকে ৩য় স্থান হিসেবে ঘোষণা করা হয়।

প্রথম স্থান অর্জন সম্পর্কে জানতে চাইলে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা গণমাধ্যমকে জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় আজকের এ অর্জন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখাকে শিল্পের পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক