শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

রংপুর মহানগর আ’লীগের সহ-সভাপতি পান্না ৫ দিনের রিমান্ডে

Reporter Name / ৩৪৬ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত ফল ব্যবসায়ী মেরাজুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নবী উল্লা পান্নাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন আমলি আদালত কোতোয়ালীর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে তোলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড আদেশ দেন বিচারক।

এর আগে, ভোর রাতে নগরীর খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি রংপুর জেলা রেড ক্রিসেন্টেরও দায়িত্ব পালন করেছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (আদালত) পৃথিস রায় জানান, ‘১৯ জুলাই আন্দোলন চলাকালে নগরীর সিটি বাজারে এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন ফল ব্যবসায়ী মেরাজুল। এ ঘটনায় তার মা আম্বিয়া খাতুন মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা রয়েছে।

এই মামলার আইনজীবী শেখ মেজবাহুল মান্নান জানান, ১৯ জুলাই বিকেলে পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচার গুলিতে ফল ব্যবসায়ী মেরাজুল শহীদ হন। ওই ঘটনায় মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার উৎপল কুমার পাল, এসি ইমরান হোসেন, এসি আরিফুজ্জামান, ধাপ পুলিশ ফাঁড়ির এসআই মামুন, কোতয়ালী থানার এসআই গনেশ চন্দ্র, মজনু মিয়া, সাবেক মহিলা এমপি নাছিমা জামান ববি, সিটি করপোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শাহজাদা আরমান, শাহাদত হোসেন, হারুণ অর রশিদ, জাহাঙ্গীর আলম তোতা, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রমজান আলী তুহিন, জেলা যুবলীগের সভাপতি বাবু লক্ষিণ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিক রনি, জেলা যুবলীগ নেতা ডিজেল আহমেদ, মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুবলীগ নেতা নেংরা মামুন ও আওয়ামী লীগ নেতা নবিউল্লাহ পান্নাকে আসামি করা হয়।

তিনি জানান, অন্য আসামিদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচার আইনে এই মামলাটির নিষ্পত্তি চাই আমরা।

উল্লেখ্য, ওই মামলার গ্রেফতার রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক