শিরোনাম :
প্রকৃত ইসলামই পারে মানবাধিকার ও বাক স্বাধীনতার নিশ্চয়তা দিতে : সুনামগঞ্জের মঈনপুর থেকে মাদক ব্যবসায়ি আটক অকটেন ভাগাভাগি থেকে অগ্নিকাণ্ড! বিড়ির আগুনে কুমিল্লার প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই, দগ্ধ ৩ কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি : ড. আসিফ মিজান পঞ্চগড়ে ফলজ ও ঔষধি গাছের চারা পেল ৬ শতাধিক শিক্ষার্থী পঞ্চগড়ে নদ নদী গবেষণায় লেখক কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে তেঁতুলিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে হাসপাতালে চিকিৎসককে মারধরের অভিযোগে আটক পিতাপুত্র 
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখা।

শুক্রবার ৬ মার্চ বিকেলে কুমিল্লা নগরীর ঢুলিপাড়ায় অবস্থিত ফান টাউন মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে চিকিৎসক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ন্যাশনাল ডক্টরস ফোরাম কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনডিএফ-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। তিনি বলেন, একজন চিকিৎসকের দায়িত্ব শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং মানবতার সেবায় আন্তরিকতা ও নৈতিকতার সঙ্গে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শিক্ষাকে ধারণ করে চিকিৎসকদের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়-নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রমজানের শিক্ষা অনুসরণ করে সবাইকে দায়িত্বশীল ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. মুজিবুর রহমান এবং কেন্দ্রীয় অফিস সম্পাদক ডা. জিয়া উদ্দিন।

অধ্যাপক ডা. জহিরুল আলম ও ডা. মো. জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, সেন্ট্রাল মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুল হক লিটন, আর্মি মেডিকেল কলেজ কুমিল্লার সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডা. মো. শাহ আলম, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন এবং সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মসংযম, নৈতিকতা ও মানবকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক