শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

রাজিব পুরে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি  : কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

চর রাজিবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল মাহমুদের সঞ্চালনায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন শেষে রাজিবপুর উপজেলাসহ তিন ইউনিয়নের ও কলেজ শাখা ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীরা চর রাজিবপুর উপজেলার বিভিন্ন রাস্তা ও অলি-গলিতে আনন্দ মিছিল করেন।

উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যে ও দেশবাসীর জন্য দোয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চর রাজিবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক জননেতা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মন্ডল, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান(অবঃ আর্মি), সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বিএসসি উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ কাশেম আরো উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, রাজিবপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির চৌধুরী, সদস্য সচিব আল-আমিন, রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক পলাশ মাহমুদ,কোদাল কাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মেহেদীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক