শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

Reporter Name / ১৬৩ Time View
Update : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল আলিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আলী মর্তুজা, রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মো. আবুল কালাম বিশ্বাস, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি শেখ রিয়াদ, ফয়সাল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সাজেদুল আলম প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক