শিরোনাম :
ইসলামপুরে ১২ কিলোমিটার লম্বা বিএনপির দলীয় পতাকা প্রদর্শন সুনামগঞ্জের মধ্যনগরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশঅনুষ্ঠিত সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জের সসমাবেশ   শাল্লায় মহাসড়কে পিআইসি! সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পঞ্চগড় -২ আসনে দুই উপজেলা ও পৌরসভায় বিএনপির প্রচার মিছিল জনবল কাঠামো নীতিমালায় অন্তর্ভুক্ত করে এমপিও’র দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন  আশুলিয়ায় ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ১৩ লাখ টাকা ছিনতাই পটুয়াখালীর লেবুখালীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন

Reporter Name / ৩৫৬ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন, সদর ইউনিটের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুর রব চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের সংঙ্গীত পরিচালক মো. আপ্তাব মিয়া, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক অ‍্যাড. সালেহ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক ও প্রথমআলো সাংবাদিক অ‍্যাড. খলিল রহমান, সমাজসেবক দেওয়ান গণিউল সালাদীন, সাজাউর রাজা সুমন, ব‍্যবসায়ী সামছু মিয়া, আলহাজ্ব নবী হোসেন পরশ, বিএনপি নেতা আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং  বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন। পরে মরহুম হাজী সৈয়দুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ভোর ৫ টায় সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত‍্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ‍্য আত্মীয় স্বজন রেখে যান।

তিনি শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার টেলিকম ওয়াল্ড’র মালিক এবং সদর উপজেলা সুরমা ইউনিয়নের পূর্ব ইব্রাহীমপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বাদ জুম্মা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে  নিজ গ্রাম পূর্ব ইব্রাহীমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা হাজী সৈয়দুর রহমানের মৃত‍্যুতে জেলা ও সদর উপজেলা ইউনিট কমান্ড, ট্রান্সপারেন্সি ইন্টারন‍্যাশনাল বাংলাদেশ (টিআইবি), শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ‍্যোতি পাবলিক লাইব্রেরি, বাজারের ব‍্যবসায়ী সমিতি, জেলা খেলাঘর, এলাহীবক্স মুন্সী স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক