শিরোনাম :
আওয়ামী লীগের ভোটব্যাংক এখন কার দখলে যাচ্ছে তেঁতুলিয়ায় পাথর-বালি অংশীজনদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুমিল্লা দক্ষিণে বিএনপির সংসদীয় আসনসমূহের সমন্বয়ক হলেন হাজী আমিনুর রশিদ ইয়াছিন সুনামগঞ্জে মোটরসাইকেল ছিনতাই, দুই ছিনতাইকারী আটক শহীদ শরীফ উসমান বিন হাদি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত একটি ধর্মান্ধ দল তালিকা করে ৫ই আগস্ট বাসা বাড়িতে হামলা অগ্নিসংযোগ করেছিলো : ফরহাদ আজাদ স্বামীর আপিলে মনোনয়ন হারালেন স্ত্রী একক বক্তৃতায় ময়মনসিংহে প্রথম আনন্দ মোহন কলেজের যোবায়ের শামীম সরকারি গাছ কর্তন করায় আটক ২ ফ্যাসিস্ট হোসেন মিয়া কর্তৃক বাড়ির সীমানা দখল করে স্থাপনা নির্মাণ আহত ২
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

রূপসায় সালমান স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

Reporter Name / ৩২৩ Time View
Update : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রুপসা প্রতিনিধি : রূপসায় শহীদ মুনসুর স্মৃতি সংসদ কতৃক আয়োজিত সালমান স্মৃতি কিশোর (অনূর্ধ্ব -১৫) এর ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার বিকেল কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি শিয়ালী সিএস মিলন একাদশ ও শহীদ মুনসুর স্মৃতি সংসদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। শহীদ মুনসুর স্মৃতি সংসদ ৩-১ গোলে শিয়ালি সিএস একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের আপন কে ম্যান অব দা টুর্নামেন্ট এবং জিহাদ কে ম্যান অব দা ম্যাচ ঘোষনা করা হয়। খেলা পরিচালনা করেন সুমন রাজু, আলী আকবর ও বাশির আহমেদ লালু।

পুরষ্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন অনুসন্ধানী ক্রীডস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন লিটন। বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক মঈনুল ইসলাম টুটুল, মোঃ সাইফুল ইসলাম, বিএনপি নেতা জিএম কামরুজ্জামান টুকু, সৈয়দ মাহামুদ আলী, ক্রীড়া সংগঠক মোঃ মোস্তাকুজ্জামান, আলম শেখ, বিএনপি নেতা আঃ মালেক শেখ, সাবেক ছাত্র নেতা এ্যাডঃ তাফছিরুজ্জামান, আলিম খান। টুর্নামেন্ট কমিটির আহবায়ক বাশির আহম্মেদ লালুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ। সভা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মুন্না সরদার। এ সময় উপস্থিত ছিলেন শামীম হাসান, মনির হোসেন, সাধন দে, শেখ বিল্লাল হোসেন, ওহিদুজ্জামান চঞ্চল, কানাই লাল ধর, জামাল শেখ, মোঃ আবু মুসা, তুহিন সালমান, হিরক গোলদার, হাসান ফারাজী, জহির খান, হানিফ বিশ্বাস, তাহসিন শেখ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক