শিরোনাম :
রমজান আত্মশুদ্ধি ও মানবসেবার শিক্ষা দেয়  : অধ্যাপক ডা. নজরুল ইসলাম দুমকিতে ঈদ সামগ্রী বিতরণ  রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ বদলি ঠেকাতে মরিয়া বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান  চলে গেলেন না ফেরার গন্তব্যে কুমিল্লায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ : নূরুল ইসলাম বুলবুল বোদায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন সামারি ট্রায়ালে বেদখলীয় জমি উদ্ধার, দুই জনের কারাদণ্ড!
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

রোপা আমন ধানের নতুন জাতের নমুনা শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব খাতের অর্থায়নে রোপা আমন নতুন জাত সম্প্রসারণ বিষয়ে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুর ১২ টায় সদর উপজেলার গৌরারং ইউনিয়নের অন্তর্গত জগাইরগাঁও গ্রামে রোপা আমন ধানের নতুন জাতের নমুনা শস্য কর্তন ও মাঠদিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম।

সভাপতিত্ব করেন সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার নাসরিন সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কৃষক ও কৃষাণীবৃন্দ।

ব্রি ধান ৮৭ জাতের নমুনা শস্য কর্তন করা হয়। স্থানীয় কৃষকদেরকে আসন্ন বোরো মৌসুমে ধানের নতুন জাত চাষাবাদ করার মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করার জন্য আহবান জানানো হয়। পাশাপাশি কৃষির যে কোনো সমস্যার জন্য স্থানীয় কৃষি কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক