শিরোনাম :
ডিসি নন, তিনি যেন জামায়াত নেতা’: সুনামগঞ্জের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সিইসিকে নাছির চৌধুরীর চিঠি পঞ্চগড়ের আটোয়ারিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে গুলিসহ বিদেশী পিস্তল জব্দ   আমতলীতে ৬৫ কেন্দ্রে ভোট গ্রহনে প্রস্তুতি সম্পন্ন নির্বাচনী সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া  অভয়ার ৩৩ তম জন্মদিনে প্রতিবাদের ঝড় মেলান্দহে জামায়াত ইসলামীর গণমিছিলে মানুষের ঢল জামালপুর-৩ আসনে সিদ্দিকী শুভ’র গণমিছিল মপিওভুক্তিতে অনৈতিক লেনদেনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত : সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ আমি সার্বজনীন প্রার্থী সবার ভোট চাই : মনিরুল হক চৌধুরী 
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

লড়ুন সবে

Reporter Name / ৩৪৯ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_0

সৈয়দ ইসমাইল হোসেন জনি 

ন্যায়ের পক্ষে লড়ুন সবে

হারলে পরে বিফল হবে,

দলের চেয়ে দেশটা বড়ো

দেশ বাঁচাতে লড়াই করো ।

দেশের যারা করছে ক্ষতি

সাজছে তারা সমাজপতি ,

ধরবো ওদের টুটি চেপে

জনগণ সব উঠছে ক্ষেপে।

আমার স্বদেশ রক্তে কেনা

দেশের কাছে সবাই দেনা ,

দেশ পড়েছে হুমকির মুখে

দেশের মানুষ আছে দুঃখে।

যায়না বলা উচিৎ কথা

বিপন্ন আজ স্বাধীনতা ,

স্বাধীন ভূমি বাংলাদেশে

চিল শকুনে ভর করেছে ।

নিজের স্বার্থে হায়না গুলো

মানুষ মেরে উড়ায় ধুলো ,

দেশের সম্মান রাখতে হলে

সোচ্চার হউন সদলবলে ।

ধরে রাখতে দেশের সুনাম

সবাই মিলে করুন সংগ্রাম ,

স্বৈরাচারের পতন হবে

দেশ বাঁচাতে লড়ুন সবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক