শিরোনাম :
পঞ্চগড়ে পিপি-জিপি নিয়োগের প্রজ্ঞাপন স্থগিতের দাবিতে আইনজীবীদের সংবাদ সম্মেলন শান্তিগঞ্জে প্রতিবন্ধির জমির ধান কাটা ও হামলার ঘটনায় মানববন্ধন কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ 
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে মধ্যরাতে আগুনে পুড়ল ১৪ দোকান, কোটি টাকার ক্ষতি

Reporter Name / ৩২৩ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে গভীর রাতে আগুনে পুড়ে ছাই ১৪টি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

রবিবার (৬ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ শেষ করে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যায়। মাঝ রাতে হঠাৎ পাটোয়ারী মার্কেটে আগুন লাগে। পার্শ্ববর্তীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে অনেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে ওই মার্কেটের তিনটি গুদামসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী বলেন, আমার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।

মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আগুনে একটি কাপড়ের দোকানেই প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে গেছে। এছাড়াও একটি কসমেটিকস দোকান, কীটনাশক দোকান, একটি মুদির দোকান, টেইলার্স ও তিনটি গোডাউনের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে।

লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ওয়াদুল হোসেন বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হতে পারে তা পরবর্তীতে তদন্ত করে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক