শিরোনাম :
মধ্যনগর সীমান্তে সংঘর্ষে বিজিবি সদস্য গুলিবিদ্ধের ঘটনায় দুইজন গ্রেপ্তার আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডাঃ তাহের রিট খারিজ, নির্বাচন করতে পারবে না কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী জুলাই শহীদ পরিবারের দুঃখ কষ্টের কথা ব্যাক্তিগত ভাবে জানানোর আহবান ব্যারিস্টার নওশাদ জমিরের শাল্লায় পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ সব বিভেদ ভুলে ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় জানালেন মঞ্জু পঞ্চগড় আদালতে ই-বেইলবন্ড সিস্টেম উদ্বোধন  নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে কুমিল্লায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দল কুমিল্লায় বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

লেবার সর্দারকে কুপিয়ে জখম হামলাকারীদের শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ৩৪৯ Time View
Update : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : কৃষকের ছেলে লেবার সর্দার কবির মিয়া(২৫)কে কুপিয়ে জখম করায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের প্রতিবাদ মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় বনগাঁও বাজারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আহত কবির মিয়া বলেন, কান্দি ছমেদনগর গ্রামের সাধন আলীর ছেলে ফারুক মিয়ার কাছে নিরব মিয়া পাওনা টাকা চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পযার্য়ে আমার ভাই শুক্রর আলী পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য ফারুক মিয়াকে অনুরুধ করলে সে উত্তেজিত হয়ে শুক্রর আলীকে রড দিয়ে দৌড়ে বাজার থেকে তাড়িয়ে দেয়। তখন আমি খবর পেয়ে বনগাঁও বাজারে পৌঁছে ফারুক মিয়াকে জিজ্ঞেস করি আমার ভাই শুক্রর আলীকে বাজার থেকে দৌড়ে তাড়িয়ে দেওয়ার কারণ কি। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তার হাতে থাকা রামদা দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর ফারুকের ভাই আব্দুল কাদির,আব্দুল জলিল ও সল্তু মিয়া,মঙ্গল মিয়া গংরা রড দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আমাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আমার পরিবারের লোকজন ফারুক গংদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মানববন্ধনে ছিদ্দিক আলী, ইদ্রীস আলী, জাহেদ আলী, হান্দু মিয়া, রাশিদ আলী, ইউসুফ আলী, বুলবুল আহমদ, নুরুল ইসলাম, সুরুজ মিয়া, রেনু মিয়া, তালেব আলী, হানিফ মিয়া, সামির হোসেন,সত্তার মিয়া, আবু তাহের, নজরুল ইসলাম, মানিক মিয়া বলেন, ফারুক মিয়া, আব্দুল কাদির, জলিল মিয়া, সল্তু মিয়া, মঙ্গল মিয়া গংরা অন্যায় ভাবে নিরীহ লেবার সর্দার কবির হোসেনকে রামদা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। সে বর্তমানে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতারের জোর দাবি জানাই।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাবুল মিয়া, হেলাল মিয়া, রফিক ইসলাম, শফিকুল ইসলাম ফয়জুল ইসলাম, আজিজুল ইসলাম, তাসলিমা বেগম, জহুরা বেগম, নুর মিয়া,শুক্রর আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক